Terms & Conditions

১. লাইসেন্স ও সার্ভিস ওয়ারেন্টি নীতিমালা

  • প্রতিটি প্রোডাক্ট/সার্ভিসের জন্য নির্দিষ্ট ওয়ারেন্টি সময় আলাদাভাবে উল্লেখ করা থাকে।
  • ওয়ারেন্টি মেয়াদের মধ্যে কোনো বৈধ টেকনিক্যাল সমস্যা দেখা দিলে আমরা যথাযথ সমাধান / রিপ্লেসমেন্ট প্রদান করবো।
  • গ্রাহকের ডিভাইস, সফটওয়্যার কনফ্লিক্ট বা ভুল ব্যবহারের কারণে সৃষ্ট সমস্যায় ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
  • ওয়ারেন্টি দাবি করার ক্ষেত্রে সমস্যা যাচাই সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

২. ডেলিভারি নীতিমালা

  • আমাদের সকল প্রোডাক্ট ও সার্ভিস ডিজিটালভাবে ডেলিভারি করা হয়।
  • ডেলিভারি ইমেইল, অ্যাকাউন্ট লগইন, অ্যাক্টিভেশন কী অথবা ডিরেক্ট মেসেজের মাধ্যমে প্রদান করা হতে পারে।
  • সাধারণ ডেলিভারি সময় ১–২৪ ঘণ্টা; বিশেষ পরিস্থিতিতে এটি সর্বোচ্চ ৭ কর্মদিবস পর্যন্ত হতে পারে।
  • ভুল তথ্য/ইমেইল প্রদান করলে তার দায় গ্রাহককে বহন করতে হবে।

৩. সাপোর্ট নীতিমালা

  • ওয়ারেন্টি/সাপোর্ট সংক্রান্ত সহায়তা অনলাইন/রিমোট মাধ্যমে প্রদান করা হয়।
  • প্রয়োজনে TeamViewer / AnyDesk / Remote Access Tool ব্যবহার করতে হতে পারে।
  • ওয়ারেন্টি মেয়াদ শেষ হলে অতিরিক্ত সাপোর্ট প্রদান বাধ্যতামূলক নয়।

৪. সার্ভিস স্থগিতকরণ

  • কোনো গ্রাহক অপব্যবহার, অননুমোদিত শেয়ারিং বা নীতিমালা ভঙ্গ করলে সার্ভিস স্থগিত/বাতিল করা হতে পারে।
  • নীতিমালা ভঙ্গজনিত কারণে সার্ভিস বন্ধ হলে রিফান্ড প্রযোজ্য হবে না।

৫. পেমেন্ট নীতিমালা

  • পেমেন্ট গেটওয়ে/মোবাইল ব্যাংকিং চার্জ প্রযোজ্য হলে তা গ্রাহককে বহন করতে হবে।
  • প্রদত্ত মূল্য ও চার্জ সময়ভেদে পরিবর্তিত হতে পারে।

৬. অতিরিক্ত ঘোষণা

Favourite Deals একটি স্বাধীন ডিজিটাল রিসেলার প্ল্যাটফর্ম। আমরা তৃতীয় পক্ষের ডিজিটাল পণ্য/সাবস্ক্রিপশন সংগ্রহ করে গ্রাহকদের নিকট সরবরাহ করি। প্রয়োজনে যেকোনো নীতিমালা পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন/পরিমার্জন করার অধিকার Favourite Deals সংরক্ষণ করে।